Hazri-তে নতুন মজুর কীভাবে যোগ করব?
শুধু নাম আর দৈনিক মজুরি লাগে। বাকি সব আপনার ইচ্ছে।
আজ স্ক্রিনে বা মজুর ট্যাবে মজুর যোগ করুন-এ ট্যাপ করুন। মজুরের নাম আর দৈনিক মজুরি লিখুন, তারপর সেভ করুন।
আরও তথ্য-তে আপনি ফোন নম্বর, কাজ, ঠিকানা, ছবি, নোট আর কাজ শুরুর তারিখ যোগ করতে পারেন। আপনি না বদলালে শুরুর তারিখ আজকেরই থাকে। প্রতিটি তথ্য পরে বদলানো যায়।
একই নামে কেউ আগে থেকে থাকলে Hazri আপনাকে জানায়, তবু আপনি তাঁকে যোগ করতে পারেন। কাজ বা ছবি দিয়ে দুজনকে আলাদা করে চেনা সহজ হয়।